গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ২৫ অক্টোবর ২০২৬

১. আমরা কী সংগ্রহ করি

অ্যাকাউন্ট তথ্য: অ্যাকাউন্ট তৈরি করলে আপনার নাম ও ইমেইল ঠিকানা, ঐচ্ছিকভাবে দেওয়া মোবাইল নম্বর এবং (Google দিয়ে সাইন-ইন করলে) প্রোফাইল ছবির লিংক সংরক্ষিত হয়। পাসওয়ার্ড Firebase Authentication-এ এনক্রিপ্টেড অবস্থায় থাকে — আমরা তা দেখতে পাই না।

পড়ার অগ্রগতি: কোন লেসন কবে শেষ করেছেন, কোন দিন পড়েছেন, স্টাডি প্ল্যানের সেটিংস, রিভিশনের সময়সূচি এবং প্রশ্ন অনুশীলনে কোন বিষয়ে কতটি সঠিক হয়েছে। এগুলো দিয়ে আপনার দৈনিক প্ল্যান, দুর্বল বিষয়ের তালিকা, স্ট্রিক ও সাপ্তাহিক হিসাব তৈরি হয়।

প্ল্যান ও পেমেন্ট: আপনার প্ল্যানের ধরন ও মেয়াদ। কোনো প্ল্যান কিনলে পেমেন্ট গেটওয়ের ইনভয়েস নম্বর, পরিমাণ, প্যাকেজ ও তারিখ।

সহায়তার বার্তা: সহায়তা পাতা থেকে পাঠানো বার্তা ও যোগাযোগের তথ্য, যাতে আমরা উত্তর দিতে পারি।

অ্যাকাউন্ট ছাড়া ব্যবহার: লগইন না করলে আপনাকে একটি নামহীন (anonymous) পরিচয় দেওয়া হয় এবং সেই পরিচয়ে অগ্রগতি সংরক্ষিত হয়। পরে অ্যাকাউন্ট তৈরি করলে সেই একই পরিচয়ের সাথে অ্যাকাউন্টটি যুক্ত হয়, তাই আগের অগ্রগতি হারায় না।

২. পেমেন্টের তথ্য

পেমেন্ট হয় UddoktaPay-এর মাধ্যমে (bKash, Nagad ইত্যাদি)। আপনার bKash/Nagad পিন, OTP বা কার্ডের তথ্য আমাদের কাছে আসে না — সেগুলো সরাসরি পেমেন্ট সেবাদাতার কাছে যায়। আমরা শুধু পেমেন্ট সম্পন্ন হয়েছে কি না এবং কত টাকা — এটুকু যাচাই করে প্ল্যান চালু করি।

৩. আমরা কী সংগ্রহ করি না

আমরা আপনার ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, লোকেশন, কনট্যাক্ট তালিকা, ছবি বা ফাইল সংগ্রহ করি না। অ্যাপে কোনো বিজ্ঞাপন নেই, কোনো বিজ্ঞাপন-ট্র্যাকার বা থার্ড-পার্টি অ্যানালিটিক্স SDK নেই, এবং আমরা কারও কাছে আপনার তথ্য বিক্রি করি না।

৪. তথ্য কে দেখতে পায়

কোনো গ্রুপে যোগ দিলে সেই গ্রুপের অন্য সদস্যরা শুধু আপনার নাম, মোট XP এবং স্ট্রিক দেখতে পান — ইমেইল, ফোন নম্বর বা কোন বিষয়ে কতটুকু পড়েছেন তা নয়। গ্রুপ ছেড়ে দিলে আপনার সারি সেই গ্রুপ থেকে মুছে যায়।

আপনার পড়ার অগ্রগতির নথি নিরাপত্তা নিয়মের মাধ্যমে কেবল আপনিই পড়তে ও লিখতে পারেন। অ্যাডমিনরা অ্যাকাউন্টের নাম, ইমেইল, প্ল্যান, পেমেন্টের রেকর্ড ও সহায়তার বার্তা দেখতে পারেন — সহায়তা দেওয়া ও পেমেন্টের সমস্যা মেটানোর জন্য।

৫. তথ্য কোথায় থাকে

তথ্য Google Firebase-এ (Firestore ডেটাবেস ও Authentication) সংরক্ষিত হয় এবং ওয়েবসাইট Vercel-এ চলে। এই সেবাদাতারা আমাদের হয়ে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়া করে; তথ্য আসা-যাওয়া সবসময় এনক্রিপ্টেড (HTTPS) সংযোগে হয়।

৬. অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলা

অ্যাপের প্রোফাইল → অ্যাকাউন্ট মুছে ফেলুন থেকে যেকোনো সময় নিজেই অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেন। এতে সঙ্গে সঙ্গে আপনার লগইন, প্রোফাইল, সব অগ্রগতি, গ্রুপের সারি (এবং আপনার তৈরি গ্রুপ) ও সহায়তার বার্তা স্থায়ীভাবে মুছে যায়।

সম্পন্ন হওয়া পেমেন্টের রেকর্ড (ইনভয়েস নম্বর, পরিমাণ, তারিখ) হিসাব, রিফান্ড ও আইনি প্রয়োজনে রাখা হয়; এতে আপনার নাম বা ইমেইল থাকে না। বিস্তারিত: অ্যাকাউন্ট মুছে ফেলার নিয়ম।

৭. শিশুদের গোপনীয়তা

অ্যাপটি BCS পরীক্ষার্থীদের জন্য তৈরি এবং প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের উদ্দেশ্যে। আমরা জেনেশুনে ১৩ বছরের কম বয়সী কারও তথ্য সংগ্রহ করি না।

৮. যোগাযোগ

এই নীতি বা আপনার তথ্য নিয়ে যেকোনো প্রশ্ন বা অনুরোধ: bcsmentorapp@gmail.com

৯. নীতির পরিবর্তন

এই নীতি হালনাগাদ হলে উপরের তারিখ পরিবর্তিত হবে এবং উল্লেখযোগ্য পরিবর্তনের ক্ষেত্রে অ্যাপের ভেতরে জানানো হবে।

কোনো প্রশ্ন থাকলে সহায়তা পাতা থেকে, অথবা bcsmentorapp@gmail.com ঠিকানায় ইমেইল করে যোগাযোগ করুন।