অ্যাকাউন্ট মুছে ফেলা
সর্বশেষ হালনাগাদ: ২৫ অক্টোবর ২০২৬
১. অ্যাপ বা ওয়েবসাইট থেকে নিজেই মুছুন
- BCS Mentor অ্যাপ বা bcsmentor.com-এ আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
- প্রোফাইল পাতায় যান।
- একদম নিচে অ্যাকাউন্ট মুছে ফেলুন চাপুন, নিশ্চিত করুন।
অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে মুছে যায়।
২. লগইন করতে না পারলে
আপনার অ্যাকাউন্টের ইমেইল ঠিকানা থেকে bcsmentorapp@gmail.com ঠিকানায় “অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ” লিখে ইমেইল করুন, অথবা সহায়তা পাতা থেকে অ্যাকাউন্টের ইমেইল উল্লেখ করে অনুরোধ পাঠান। মালিকানা যাচাইয়ের পর ৭ দিনের মধ্যে অ্যাকাউন্ট মুছে ফেলা হবে।
৩. কী মুছে যায়
- লগইন, নাম, ইমেইল, মোবাইল নম্বর ও প্রোফাইল ছবি
- সব পড়ার অগ্রগতি, স্টাডি প্ল্যান, প্রশ্নের স্কোর, স্ট্রিক ও সেটিংস
- প্ল্যানের তথ্য — চলমান প্ল্যানের বাকি মেয়াদ বাতিল হয়
- গ্রুপে আপনার সারি, এবং আপনার তৈরি গ্রুপ
- সহায়তার বার্তা
৪. কী রাখা হয়
সম্পন্ন পেমেন্টের রেকর্ড — ইনভয়েস নম্বর, পরিমাণ, প্যাকেজ ও তারিখ — হিসাব, রিফান্ড ও আইনি প্রয়োজনে রাখা হয়। এতে আপনার নাম, ইমেইল বা ফোন নম্বর থাকে না।
কোনো প্রশ্ন থাকলে সহায়তা পাতা থেকে, অথবা bcsmentorapp@gmail.com ঠিকানায় ইমেইল করে যোগাযোগ করুন।