রিফান্ড নীতি

সর্বশেষ হালনাগাদ: ২৫ অক্টোবর ২০২৬

১. কেনার আগে ফ্রি ট্রায়াল

প্রতিটি অ্যাকাউন্ট কোনো পেমেন্ট ছাড়াই ৭ দিন পুরো অ্যাপ ব্যবহার করে দেখতে পারে। তাই অনুগ্রহ করে ট্রায়ালে যাচাই করে নিয়ে তারপর প্ল্যান কিনুন।

২. যে ক্ষেত্রে পুরো টাকা ফেরত দেওয়া হয়

  • একই প্ল্যানের জন্য ভুল করে একাধিকবার টাকা কাটা হলে — অতিরিক্ত পেমেন্ট।
  • টাকা কাটা হয়েছে কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেও প্ল্যান চালু হয়নি এবং আমরা তা চালু করতে পারিনি।
  • আমাদের প্রযুক্তিগত সমস্যার কারণে কেনা প্ল্যানের সুবিধা একেবারেই ব্যবহার করা যায়নি।

৩. যে ক্ষেত্রে ফেরত দেওয়া হয় না

প্ল্যান চালু হয়ে যাওয়ার পর মত পরিবর্তন, প্ল্যানের অংশবিশেষ ব্যবহার না করা, বা মেয়াদের মাঝে অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য সাধারণত টাকা ফেরত দেওয়া হয় না। বিশেষ পরিস্থিতিতে আমরা প্রতিটি অনুরোধ আলাদাভাবে বিবেচনা করি।

৪. কীভাবে আবেদন করবেন

পেমেন্টের ৭ দিনের মধ্যে bcsmentorapp@gmail.com ঠিকানায় ইমেইল করে, অথবা সহায়তা পাতা থেকে আবেদন করুন। আবেদনে আপনার অ্যাকাউন্টের ইমেইল, ইনভয়েস/ট্রানজ্যাকশন নম্বর, যে নম্বর থেকে পেমেন্ট করেছেন এবং সমস্যার বিবরণ দিন।

অনুমোদিত রিফান্ড যে bKash/Nagad নম্বর থেকে পেমেন্ট হয়েছিল সেখানেই, সাধারণত ৭–১০ কর্মদিবসের মধ্যে পাঠানো হয়। রিফান্ড হলে সংশ্লিষ্ট প্ল্যানটি বাতিল হয়ে যায়।

কোনো প্রশ্ন থাকলে সহায়তা পাতা থেকে, অথবা bcsmentorapp@gmail.com ঠিকানায় ইমেইল করে যোগাযোগ করুন।